টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে স্টেশন রোড এলাকায় গতকাল শুক্রবার দুপুরে ট্রাক চাপায় জেসমিন সুলতানা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক ও ট্রাক চালককে আটক করেছে পুলিশ। ঘটনার পর পুলিশ নিহতের লশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠিয়েছে।
জানা যায়, মোটরসাইকেল আরোহী জেসমনি সুলতানা ঢাকা যাচ্ছিলেন। টঙ্গী স্টেশন রোড এলাকায় চম্পাকলি সিনেমা হলের সামনে পৌঁছলে পণ্যবাহী একটি ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিলে জেসমনি সুলতানা ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জেসমনি গাজীপুরের কাপাসিয়া বরুন এলাকার জয়নাল আবেদীন এর স্ত্রী।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এবং এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ।
স/এষ্

