মানিকগঞ্জে হিন্দু সম্প্রদায় শতাধিক মানুষের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ
কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আফতাব উদ্দিন মিয়া ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব অব ঢাকা গ্লাইডিয়ার যৌথ উদ্যোগে মানিকগঞ্জের কাটিগ্রামে শতাধিক হিন্দু নারী ও শিশুদের মাঝে সাবান, টিস্যু ও মাস্ক, বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকলে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কাটিগ্রাম রাজবংশী পাড়া দুর্গা ও নাট মন্দিরে এসব স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।
ডলি আক্তার এর সভাপতিত্ত্বে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা গ্লাইডিয়ার সভাপতি ছানোয়ার হোসেন দেওয়ান।
এসময় আরো উপস্থিত ছিলেন মন্দির কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি খোকন চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ আইনজীবি সমিতির সাবেক সহ- সাধারন সাধারন সম্পাদক এড. সুভাষ চন্দ্র রাজবংশী, বাবু নিরঞ্জন সূত্রধর, মেহেদী হাসান, কামরুজ্জামান মিলন, লুৎফর রহমান, হাসান আল- মামুন প্রমূখ ।
স/এষ্

