ঢাকাসোমবার , ১০ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

রহস্যজনক ভাবে যুবককে কুপিয়ে হত্যা


এপ্রিল ১০, ২০১৭ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

রকিবুল হাসান রকি, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোলাই ফসলি জমি থেকে মোঃ আজাদ মিয়া (২০) নামের এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকল ৮ টায় কুমিল্লা সদর দক্ষিণের পূর্ব জোড়কানন ইউনিয়নের জোলাই গ্রামের একটি ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানায়, আজাদের সাথে একই গ্রামের জামাল মিয়ার মেয়ে মাদ্রাসায় পড়–য়া কিশোরী পান্না আক্তারের দীর্ঘ ৮/৯ মাস গভীর ভালবাসা গড়ে উঠে। উভয়ের মধ্যে মুঠো ফোনে কথা বার্তা আদান প্রদান সহ একাধিক স্থানে ঘুরে বেড়াতেন। পান্না আক্তার তার বেশ কয়েকজন বান্ধবীদের বলেছিলেন, আমি বিয়ে করলে আজাদকেই করব। ঘটনাটি পান্না বাবা জামাল পিতা জানতে পারলে, আজাদ একাধিক বার হুমকি ধামকি প্রদর্শণ করে তার মেয়ে পান্নার কাছ থেকে সরে না দাঁড়ালে প্রাণে মেরে ফেলবে। আজাদ ঘটনাটি তার কয়েকজন বন্ধুদের জানিয়েছিলেন। ৯ এপ্রিল সন্ধ্যায় পান্নাদের বাড়ীদে আসার পথে কচুয়ার পাড় নামক স্থানে আজাদকে একা পেয়ে ১০/১২ জন সন্ত্রাসী লাঠি সোটা, দাড়ালো অস্ত্র, ইট দিয়ে মাথা থেতে মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা পালিয়ে যায়। আজাদের পরিবার রাতে অনেক খোঁজাখোঁজি করে পায়নি। ১০ এপ্রিল সোমবার সকাল ৮ টায় কচুয়ার পাড় রাস্তার পাশে ফসলি জমিতে গ্রামের লোকজন আজাদের মৃত দেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা থানা পুলিশকে জানালে সদর দক্ষিণ থানা পুলিশ আজাদের লাশ উদ্ধার করে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুর রব আজকের কুমিল্লাকে বলেন, ফসলি জমিতে পড়ে থাকা আজাদ মিয়ার লাশ স্থানীয়রা দেখতে পেয়ে থানায় জানায়। আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে নিহত আজাদকে দুর্বৃত্তরা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। তার পেটে ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের বড় ভাই মিজানুর রহমান বাদী হয়ে জামাল উদ্দিন, পান্না আক্তার, সাজ্জাদ, রশিদ সহ অজ্ঞাত ৮/৯ জনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করে। পুলিশ দুজনকে সন্দেহমুলক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বাকী আসামীরা পলাতক রয়েছে।

স/জনী