গৌরীপুরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে পুলিশের হামলা, আহত-৫
ময়মনসিংহ ব্যুরো-
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সভাপতি ফজলুর রহমান খোকনের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্দ্যোগে ৩ জুন (বৃহস্পতিবার) বিকালে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন শেষে উত্তর বাজার মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করার সময় গৌরীপুর থানা পুলিশ লাঠিচার্জ করে ৫ ছাত্রনেতাকে আহত করেছে বলে দাবী করে ছাত্রদল নেতারা।
পুলিশের লাঠি চার্জে আহত হন গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, সাদ্দাম হোসেন তালুকদার আহবায়ক কিশোরগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, জহিরুল ইসলাম যুগ্ম-আহবায়ক গৌরীপুর উপজেলা ছাত্রদল, সোহাগ চৌধুরী যুগ্ম-আহবায়ক গৌরীপুর উপজেলা ছাত্রদল, আশরাফূল ইসলাম যুগ্ম -আহবায়ক গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদল।
গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক জানান, বিক্ষোভ মিছিলটি পাটবাজার মোড় থেকে উত্তর বাজার মোড়ে গিয়ে একটি শান্তীপূর্ন প্রতিবাদ সমাবেশ করার সময় গৌরীপুর থানার একদল পুলিশ অতর্কিত হামলা চালায় এবং লাঠিচার্জ করতে থাকে। এ সময় তাদের লাঠিচার্জে আমিসহ ৫ জন আহত হয়। পরে আহতদের বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে গৌরীপুর থানার অফিসার্সর ইনচার্জ আব্দুল হালিম সিদ্দিকী বলেন, পুলিশ কারো উপর হামলা বা লাঠিচার্জ করেনি। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। কোন প্রকার হামলা ও লাঠিচার্জের ঘটনা ঘটেনি।
স/বি

