গৌরীপুরে দুস্থ শিল্পী বিনা রানীকে কল্যান ভাতার চেক দিলেন ইউএনও
গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরের দুস্থ শিল্পী বিনা রানীকে ৩ জুন বৃহস্পতিবার বিকালে স্থানীয় গোবিন্দ বাড়ীর নিজ বাসায় গিয়ে সংস্কৃতি মন্ত্রনালয়ের কল্যান ভাতার ১৪ হাজার ৪শ টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ।
এ সময় সাথে ছিলেন গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা ওস্তাদ এম এ হাই, এ্যামিউজ শিল্পী গোষ্টির প্রতিষ্ঠাতা পরিচালক হারুন উর রশিদ ও গৌরীপুর শিল্পী গোষ্টী সহ-সভাপতি ও গৌরীপুর আবৃত্তি পরিষদের সদস্য সচিব শেখ বিপ্লব।
স/বি

