গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রায় ৪৫ কোটি প্রকল্প অনুমোদন ও বরাদ্ধ দানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে ইতোমধ্যে প্রস্তাবনা আকারে প্রেরণ করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিকেলে গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সমাবেশে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ এমপি একথাগুলো বলেছেন। তিনি বলেন ২০১৮ সালের মধ্যেই গৌরীপুরে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করার পাশাপাশি কাঁচা রাস্তাগুলো পাকাকরণ করা হবে। এসময় আরো বলেন উপ নির্বাচনে এই আসনে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাই প্রতিশ্রুতি রক্ষার্থে আমি তাদের সাথে কোন বেঈমানী করব না। বোকাইনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা যুবলীগের আহবায়ক এডভোকেট আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিধু ভুষণ দাস, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শওকত ওসমান লিটন, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, ইউনিয়ন আ’লীগের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আঃ হেলিম, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুস ছামাদ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সানাউল হক, সাধারণ সম্পাদক ইকবাল হাসান আজাদ লিটন, ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জিল্লুর রহমান প্রমুখ।
স/জনী

