ঢাকামঙ্গলবার , ১ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টে চিরাং ইউনিয়ন বিজয়ী

চমক নিউজ, বেনাপোল অফিস
জুন ১, ২০২১ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টে চিরাং ইউনিয়ন বিজয়ী

কেন্দুয়া প্রতিনিধি-

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭/২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দুয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ফুটবল খেলাটি মঙ্গলবার কেন্দুয়া সরকারি কলেজ মাঠে বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।

এতে চিরাং ইউনিয়ন একাদশ বনাম রোয়াইলবাড়ী ইউনিয়ন একদশের মধ্যকার খেলায় ৩-০ গোলে চিরাং ইউনিয়ন একাদশ বিজয়ী হয়।

পরে রোয়াইলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম ইকবাল রুমীর হাতে রানার্স আপ ট্রপি এবং চিরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম খান জরিপের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনউদ্দিন খন্দকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি এড. আব্দুল কাদির ভূইয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান, এ্যাসিল্যান্ড খবিরুল আহসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বজলুর রহমান, ক্রীড়া সংসদ সাধারণ সম্পাদক আশ্রাফ উদ্দিন ভূইয়া, উপজেলা আ’লীগ ক্রীড়া সম্পাদক জুনায়েদসহ আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

স/বি