ঢাকামঙ্গলবার , ১ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়ায় বঙ্গবন্ধু টুর্নামেন্ট-এ ফাইনালে বিজয়ী স্বরমুশিয়া ইউনিয়ন

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ১, ২০২১ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আটপাড়ায় বঙ্গবন্ধু টুর্নামেন্ট-এ ফাইনালে বিজয়ী স্বরমুশিয়া ইউনিয়ন

আটপাড়া থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ-

নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে অনুর্দ্ধ-১৭ বছর বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২১। মঙ্গলবার বিকালে আটপাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টে লুনেশ্বর ইউনিয়নকে হারিয়ে স্বরমুশিয়া ইউনিয়ন বিজয়ী হয়েছে।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সকল ইউ.পি চেয়ারম্যান বৃন্দ, প্রেসক্লাব সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, সাংবাদিক ফোরামের সভাপতি মো: রাশেদুল হাবিব ভূঁইয়া ইকবাল প্রমূখ।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন খেলোয়াড়দের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন এবং বিজয়ী দলকে জেলা পর্যায়ে বিজয় অর্জন করার জন্য অনুপ্রাণিত করেন।

স/বি