গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা সোমবার (১০ এপ্রিল) বেলা ১১টায় স্থানীয় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। উপজেলা আইন-শৃংখলা কমিটির সভাপতি ইউএনও মর্জিনা আক্তারের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস, যুগ্ন সাধারণ ইকবাল হোসেন জুয়েল, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রহিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, মহিলা বিষয়ক কর্মকর্তা অনুভা বিশ্বাস, গৌরীপুর অগ্রদূত নিকেতনের প্রধান শিক্ষক ম, নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উম্মে কুলসুম, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকার, গৌরীপুর আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবানী সাহা, ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ, শহিদুল হক সরকার প্রমুখ।
স/জনী

