ঢাকামঙ্গলবার , ১ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আটপাড়ায় সংবাদ সম্মেলন

চমক নিউজ, বেনাপোল অফিস
জুন ১, ২০২১ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আটপাড়ায় সংবাদ সম্মেলন

আটপাড়া থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ-

নেত্রকোণার আটপাড়া উপজেলা প্রেসক্লাবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলার লুনেশ্বর ইউনিয়নের খিলা
গ্রামের মৃত মগল মিয়ার ছেলে শফিকুল ইসলাম।

তিনি তার বক্তব্যে জানান, ২৯ মে রোজ শনিবার দিবাগত রাত পূর্ব শত্রæতার জেরে তার গোয়াল ঘরে উদ্দেশ্যে মূলক ভাবে একই গ্রামের রহিম উদ্দিনের ছেলে সাদ্দাম ও আশরাফুল এবং খালেক মিয়ার ছেলে আল্লাদ আগুন দেয়। এতে আগুনে পুড়ে ভূক্তভোগীর গোয়াল ঘর সহ প্রায় অর্ধ লাখ টাকার ক্ষতি হয়। উল্লেখিত ৩ জনের সাথে শফিকুল ইসলামের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে।

বিগত ২১ মে ঐ তিন ব্যক্তি শফিকুল ইসলাম সিলেট থেকে বাড়ি আসার পথে কাসেম বাজার এলাকায় রাত ১০ ঘটিকায় গতিরোধ করে নগদ ৮০ হাজার টাকাসহ অন্যান্য মাল নিয়ে যায়।

এ বিষয়ে শফিকুল ইসলাম বাদী হয়ে বিজ্ঞ আমলী আদালত, আটপাড়া, নেত্রকোণা ৩০ মে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এছাড়াও তাদের বিরুদ্ধে শফিকুল ইসলামের কয়েকটি মামলা চলমান আছে।

আসামীদের বিরুদ্ধে মামলার করার কারণে আমাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। আগুনে পুড়ার বিষয়টি ঘটনার রাত্রে আটপাড়া থানা পুলিশ ও পর দিন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ পরিদর্শন করেন। তিনি লিখিত বক্তব্যে সাংবাদিক ও আইন প্রয়োগকারী সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করেন।

স/বি