সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা দুদু শেখ (৭৮) ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। সোমবার ভোরে আড়ুয়াকান্দি গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ যোহর মরহুমের নিজ বাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার। এ সময় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসিকুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বার উপস্থিত ছিলেন।
পরে ঠেনঠেনিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাযা শেষে গ্রামের গোরস্থানে তার লাশ দাফন করা হয়

