কেন্দুয়ায় বিষ পানে বৃদ্ধের মৃত্যু
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি-
নেত্রকোণার কেন্দুয়ায় খুর্শেদ আলম নামে ৮০ বছরের এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার আশুজিয়া গ্রামের অধিবাসী।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, রোববার রাতে কোন এক সময় তার শোবার ঘরে বিষ পান করে থাকবেন। পরদিন সোমবার সকালে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু মাললা হয়েছে।
স/বি

