কেন্দুয়ায় ২ মিনিটের ঝড়ে অর্ধশতাধিক কাঁচাপাকাঘর ক্ষতিগ্রস্থ, আতহ ৫ জন
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি-
নেত্রকোণার কেন্দুয়ায় সোমবার (৩১ মে) বেলা ২টার দিকে মাত্র ২ মিনিটের আকস্মিক ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক কাঁচাপাকা ঘর বিধ্বস্তসহ ৫/৬ জন লোক আহত হয়েছেন।
আহতদের মধ্যে বলাইশিমুল ইউনিয়নের ভরাপাড়া গ্রামের রইছ উদ্দিনের স্ত্রী মিঠু আক্তার (৬০) কে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং লস্করপুর গ্রামের সন্তু মিয়ার ছেলে রহমতল্লাহ (৩০) ও তার স্ত্রী তহুরা আক্তার (২৫) কে কেন্দুয়া উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন খন্দকার।
এলাকাবাসী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সোমবার বেলা ২টার দিকে হালকা বৃষ্টিপাতের সাথে আকস্মিক ঘূর্ণিঝড়ে বলাইশিমুল ইউনিয়নের ভরাপাড়া ও লস্করপুর গ্রাম এবং মাসকা ইউনিয়নের বালিজুড়া বাজারের পাশের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরসহ ৫০/৬০টি ঘর ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। এ সময় ৫/৬ জন লোক আহত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্থদের তালিকা করছি। মাত্র ২ মিনিটের আকস্মিক ঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তালিকা সম্পন্ন না করে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারছিনা।
স/বি

