শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে গৌরীপুরে উত্তর জেলা যুবদলের দোয়া ও খাবার বিতরণ
গৌরীপুর ময়মনসিংহ শেখ বিপ্লব :
ময়মনসিংহের গৌরীপুরে শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছে উত্তর জেলা যুবদল।
সোমবার (৩১ শে মে) বিকেলে উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক শামছুর নিজ বাড়ী মামুদনগর গ্রামে এ দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক শামছুর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য এড. নূরুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব, সহ-সভাপতি আমিরুল ইসলাম ভূইয়া মনি, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, যুবদল নেতা কাজী আব্দুল্লাহ আল আমিন, আনোয়ারুল ইসলাম কামাল, মেহেদী হাসান রতন, আল মামুন বাচ্চু, আনোয়ার হোসেন মীর সবুজ, ইকবাল, আনোয়ার, রোকন, তুহিন, মিরাজ, মোজাম্মেল হক রাসেল, বিএনপি নেতা নিজাম উদ্দিন, জিয়াউল আবেদিন জিল্লু, এড. আবুল খায়ের, আতাউর রহমান আতা, আব্দুস সালাম, কামাল হোসেন,ছাত্রদল নেতা শাহ ওবায়দুল্লাহ সুমন, নূর মো: মামুন, এমএ বাশার ঝুলন, বাশার আকন্দ, জাহাঙ্গীর আলম রক্তিম, জাহাঙ্গীর আলম মিলন, রাসেল, মোস্তাকীম বেগ, মিজান মিশু, রিশাত, শামীম প্রমূখ।
এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
স/বি

