ঢাকাসোমবার , ৩১ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গোয়াইনঘাটে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

admin
মে ৩১, ২০২১ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাটে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

গোয়াইনঘাট(সিলেটসিলেট)প্রতিনিধি: গোয়াইনঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

সোমবার (৩১মে) বিকেলে গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময় শেষে রুস্তমপুর ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পূর্ব জাফলং ইউনিয়ন।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় উপজেলার ১০ টি ইউনিয়নের অনূর্ধ্ব-১৭ খেলোয়াররা টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।

শিরোপা নির্ধারণী ম্যাচে পূর্ব জাফলং ইউনিয়ন বনাম রুস্তমপুর ইউনিয়ন ফুটবল দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন টুর্নামেন্টের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিলুর রহমান।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মো. ফজলুল হক’র সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ কামরুল হাসান’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) দিলীপ নাথ, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, গোয়াগোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মারুফুল হাসান মারুফ প্রমুখ।

স/এষ্