ঢাকাসোমবার , ৩১ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে মাদক সেবনে বাধা দেওয়ায় ওয়ার্ড সচিবকে মেরে গুরুতর আহত

admin
মে ৩১, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে মাদক সেবনে বাধা দেওয়ায় ওয়ার্ড সচিবকে মেরে গুরুতর আহত

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে খরতৈল কাজীপাড়া রোড এলাকায় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীদের মাদক সেবনে বাধা দেওয়ায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯, ৫০, ও ৫১নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার শিরিনের সচিব সাইফুল ইসলামকে মেরে গুরুতর আহত করেছে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে ভর্তি করে।

এলাকাবাসী জানান, স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী টিটু, রিপন, খলিল দীর্ঘদিন যাবৎ ঐ এলাকায় মাদক সেবন ও ব্যবসা করে আসছে। এতে ওয়ার্ড সচিব সাইফুল ইসলাম তাদের মাদক ব্যবসায় ও সেবনে বাধা দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে উঠে। এরই জের ধরে গত রবিবার রাত ৯টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে সচিব সাইফুল ইসলামের উপর তারা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আনোয়ারুল করিম জুয়েল জানান, আমাদের সহকর্মী সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার শিরিনের সচিব সাইফুল ইসলামকে স্থানীয় বখাটে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে।

আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে অনতিবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি। অন্যথায় আমরা মানববন্ধনসহ যে কোন কর্মসূচি পালন করবো।

গুরুতর আহত সাইফুল ইসলাম বগুড়া জেলার সারিয়াকান্দি থানার সোলারদায় গ্রামের মো: সানাউল্লা হক আকন্দের ছেলে। সে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকার মো: রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।

স/এষ্