ঢাকাশনিবার , ২৯ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়ায় হাতুড়ে পশু চিকিৎসকের সয়লাভ

চমক নিউজ, ময়মানসিংহ
মে ২৯, ২০২১ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

আটপাড়ায় হাতুড়ে পশু চিকিৎসকের সয়লাভ

আটপাড়া থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ-

নেত্রকোণার আটপাড়ায় দীর্ঘদিন যাবৎ এক শ্রেণির অসাধু হাতুড়ে পশু চিকিৎসক পশু চিকিৎসা সেবায় নিয়োজিত আছে। উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন বাজারে তারা লাইসেন্সবিহীন ভাবে ঔষধের দোকান খোলে দেদারচ্ছে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে।

বিভিন্ন স্থানে দোকানে তারা পশু চিকিৎসক (ডাক্তার) উপাদি সাইনবোর্ডে ব্যবহার করে গ্রামের সাধারণ কৃষকদের সাথে প্রতারণা করে যাচ্ছে। তাদের নেই তেমন কোন পশু চিকিৎসার প্রশিক্ষণ বা ডাক্তারী লাইসেন্স। তদারকির কেউ না থাকায় অবাধে চলছে তাদের ব্যবসা।

তাছাড়া ঔষধ ব্যবহার বা বিক্রির ক্ষেত্রেও তারা নিন্ম মানের মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রাণির শরীরে পোষ করার অভিযোগ রয়েছে। কিছু কিছু পশু চিকিৎসক নিয়ম নীতি তুয়াক্কা না করে সরকারি পশু চিকিৎসকের পরামর্শ ছাড়াই উচ্চ মাত্রার গরু মোটাতাজা ও অন্যান্য রোগের জন্য এন্ট্রিবায়টিক ব্যবহার করছেন।

এতে প্রায়শই পশুর প্রাণ হারাচ্ছে। সাধারণ কৃষক তাদের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হচ্ছেন। এলাকার সচেতন মহলের দাবী উর্দ্ধতন কর্তৃপক্ষের তদারকির মাধ্যমে এই সমস্যার নিরসন করা জরুরী।

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: কায়সার জামিল বলেন, এ ধরণের কার্যক্রম যারা চালিয়ে যাচ্ছে তারা সম্পূর্ণ অবৈধ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরী।

স/বি