ঢাকাশুক্রবার , ২৮ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সংসদ উপনেতার পক্ষ থেকে অর্থ প্রদান

abu naser
মে ২৮, ২০২১ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ
মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষ থেকে ফরিদপুরের সালথায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দী, রাহুতপাড়া ও মেহেরদিয়া গ্রামে ক্ষতিগ্রস্ত ৫২ টি পরিবারের মাঝে এ অর্থ বিতরণ করেন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার,  উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান,
 উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, যুবলীগ নেতা সোহেল মাহমুদ প্রমূখ।
এছাড়াও গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যা ক্ষতিগ্রস্ত  ২৪টি পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন। অন্যদিকে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল।