ফুলপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-
আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) বালক/বালিকা -এর শুভ উদ্বোধন করা হয় ফুলপুর সরকারি কলেজ মাঠে এ ক্রীড়া অনুষ্ঠিত হয়।
বিকাল ৫-৩০ মিনিটে ভাইটকান্দি ও রূপসী ইউনিয়ন টীমের খেলার শুভ উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
এরপর পর্যায়ক্রমে পৌরসভা ও উপজেলার অন্যান্য ইউনিয়নের খেলা ২ জুন পর্যন্ত চলবে। এর মধ্যে বালিকা টীমেরও খেলা রয়েছে। খেলাশেষে বিজয়ীদের মাঝে ট্রফি প্রদান করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও আনিছুর রহমান স্বপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম সরকার, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র বাবু মেয়র শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ওসি ইমারত হোসেন গাজী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গ্রামাউসের নির্বাহী পরিচালক মো. আব্দুল খালেক।
ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাদশা আলমগীর, স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক মোঃ শাহজাহান, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অঙ্গ ও সহযোগী সংগঠন ।
আরও উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডঃ প্রাণেশ চন্দ্র পন্ডিত, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভূঁইয়া প্রমুখ।
স/বি

