ঢাকাশুক্রবার , ২৮ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় মাটি কাটার বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ নারীসহ আহত ১৫ জন

চমক নিউজ, ময়মানসিংহ
মে ২৮, ২০২১ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় মাটি কাটার বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ নারীসহ আহত ১৫ জন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি-

নেত্রকোণার কেন্দুয়ায় ড্রেজার দিযে মাটি কাটার বাঁধাকে কেন্দ্র করে একই গ্রামের ২ পক্ষের সংঘর্ষ হয়েছে।

এতে নারীসহ উভয় পক্ষের ১৫ জনের মত লোক আহত হয়েছেন। মারাত্মক আহত শাহানা আক্তার (২৫), নার্গিস আক্তার (৩৫) এবং নূরে আলম (২৮) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বাকীরা প্রাথমিক চিকিৎসা নেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামে শুক্রবার বিকালে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেন।

কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, তেতুলিয়া গ্রামের বিল্লাল মিয়া গং বাড়ীর সামনের নিজ জমি থেকে ড্রেজারে মাটি তুলছিলেন। এতে গর্ত হয়ে বাড়ী ভেঙ্গে যাওয়ার আশংকায় শাহ আলম গং বাঁধা দেন।

এ নিয়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের নারীসহ ১৫ জন আহত হন।

স/বি