ঢাকাবুধবার , ২৬ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে জাকের পার্টির কর্মী সভা অনুষ্ঠিত

abu naser
মে ২৬, ২০২১ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে জাকের পার্টির কর্মী সভা অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যবিধি মেনে ফরিদপুরে জাকের পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাকের পার্টির উদ্যোগে আজ বুধবার বিকাল ৩টায় জেলা জাকের পার্টির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে জেলা জাকের পার্টির আওতাধীন সকল থানা,পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

কর্মী সভায় যাদু মিয়া ফিলিন্তিনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ইসলামের জন্য ইমাম হোসাইন (রাঃ) যে ত্যাগ করেছেন। পৃথিবীতে অন্য কেউ এমন ত্যাগ করেন নাই। ইমাম হোসাইন (রা) কে যারা হত্যা করেছে। তাদের বংশধররা আজও মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে।

তিনি আরো বলেন, সারা বিশ্ব আজ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত। এই মহামারী করোনা থেকে বাঁচতে বেশি বেশি আল্লাহুর কাছে ক্ষমা চাইতে হবে।

তিনি এসময় জাকের পার্টির সকল নেতাকর্মীকে জাকের পার্টির পতাকাতলে সমবেত থাকার আহ্বান জানান।