ঢাকামঙ্গলবার , ২৫ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চেষ্টাকারীর বাবা-মা ও ভাইকে আটক করেছে পুলিশ

চমক নিউজ, ময়মানসিংহ
মে ২৫, ২০২১ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চেষ্টাকারীর বাবা-মা ও ভাইকে আটক করেছে পুলিশ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি-

নেত্রকোণার কেন্দুয়ায় সাড়ে ৩ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রান্ত ওরফে বাবু নামে এক ধর্ষণ চেষ্টাকারীর পিতা হারুন মিয়া, মা লিপি আক্তার এবং ছোট ভাই অপূর্বকে আটক করে সোমবার (২৪ মে) দুপুরে নেত্রকোণা আদালতে পাঠিয়েছে পুলিশ।

তবে ধর্ষণ চেষ্টাকারী প্রান্ত ওরফে বাবু পলাতক রয়েছে। কেন্দুয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৩ মে) সন্ধ্যার দিকে কেন্দুয়া পৌর সদরের কান্দিউড়া মহল্লার জনৈক চা দোকানদারের সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে একই মহল্লার হারুন মিয়ার ছেলে প্রান্ত ওরফে বাবু (২২) ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশ- পাশের লোক এগিয়ে এলে প্রান্ত পালিয়ে যায়।

পরে শিশুটির পরিবারের লোকজন প্রান্তর পরিবারের কাছে অভিয়োগ নিয়ে এলে প্রান্তর বাবা-মা, ভাই উল্টো হুমকি ও মারধর করে।

এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে প্রান্ত ওরফে বাবুকে ধর্ষণ চেষ্টার মূল অভিযুক্ত ও তার বাবা হারুন মিয়া, মা লিপি আক্তার, ভাই অপূর্ব এবং চাচাতো ভাই রতন মিয়ার নামে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই তানভীর মেহেদী জানান, মূল অভিযুক্ত প্রান্ত ওরফে বাবুর বাবা হারুন মিয়া, মা লিপি আক্তার এবং ভাই অপূর্বকে রাতেই আটক করে সোমবার (২৪ মে) দুপুরে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে। তবে প্রান্তকে পাওয়া যায়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, মূল অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টায় অভিযান চালানো হয়েছে। এছাড়া শিশুটির চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষারজন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স/বি