কেন্দুয়ায় ষাঁড় গরুর আক্রমণে আহত ব্যক্তির মৃত্যু
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি-
নেত্রকোণার কেন্দুয়ায় ষাঁড় গরুর আক্রমণে আহত মোঃ চন্দু মিয়া (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মে) রাতে ময়মনসিংহ মেকিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চন্দু মিয়া মারা যান। তিনি উপজেলার কান্দিউড়া ইউনিয়নের পালড়া গ্রামের আব্দুল মোতালিবের ছেলে।
গ্রাম সূত্রে জানা যায়, গত ৬/৭ দিন পূর্বে চান্দু মিয়া বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় একই বাড়ির চাচাতো ভাই লাক্সু মিয়ার একটি ষাঁড় বাছুর দৌঁড়ে এসে আক্রমণ করে। এতে মারাত্মক আহত অবস্থায় চন্দু মিয়াকে পরিবারের লোকেরা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।
পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিসিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টার দিকে চন্দু মিয়া মারা যান।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, এমন কোন খবর শুনিনি কেউ অভিযোগও করেননি।
স/বি

