গৌরীপুরে আহত নবীন দলের সাধারন সম্পাদককে দেখতে আসেন বিএনপি‘র চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক
গৌরীপুর (ময়মনসিংহ) থেকে শেখ বিপ্লব-
সম্প্রতি সড়ক দূর্ঘটনায় আহত জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ সোহেল রানাকে দেখতে ২৩ মে (রবিবার) দুপুরে গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামে ছুটে আসেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী নবীন দলের প্রধান উপদেষ্টা সাবেক চীফ হুইফ জয়নাল আবদীন ফারুক।
তার সাথে ছিলেন, নবীন দলের সিনিয়র সহ-সভাপতি ডাঃ আবু হানিফ, সহ-সভাপতি ইফতেয়ার হোসেন খান, যুগ্ম সম্পাদক নেকবর আলী, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবু।
তিনি উল্লেখিত গ্রামে পৌছলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও নবীন দলের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক, গৌরীপুর উপজেলা বিএনপি‘র আহবায়ক ও পরিষদে সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন, জেলা যুবদল নেতা কাজী আব্দুল্লাহ আল আমিন, জেলা উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আলী আকবর আনিছ, সহ-দপ্তর সম্পাদক আতাউর রহমান আলামিন, জেলা উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক নুরুজ্জামান সোহেল।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক শাহ ওবায়দুল্লাহ সুমন, সাবেক ছাত্রদল নেতা আরিফ হাসান আহাদ, বাশার আকন্দ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাব্বির আহাম্মেদ জুনায়েদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মজিবুর রহমান মানিক, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম মিলন, কলেজ ছাত্রদলের আহবায়ক জিকু সরকার, উপজেলা বিএনপি‘র নেতা জায়দুর রহমান, আব্দুল মান্নান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক শাহী মুন্সি প্রমুখ।
স/বি

