ঢাকাশনিবার , ২২ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

admin
মে ২২, ২০২১ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল শনিবার সকালে মোক্তারবাড়ী রোড এলাকায় খন্দকার মার্কেটে হারুন অর রশিদের বাড়ী থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। নিহত আব্দুল হাকিম (২০) লালমনিরহাটের কালিগঞ্জ থানার শিবরাম গ্রামের মৃত মফিজের ছেলে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত আব্দুল হাকিমের মা হামিদা আক্তার জানান, শনিবার সকালে আব্দুল হাকিমের রুমের দরজা বন্ধ পেয়ে তার নানী রুমে উকি দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করে। তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন ও নিকট আত্মীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার কক্ষের আড়ার সাথে গলায় রশি পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

স/এষ্