ঢাকাশনিবার , ২২ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাগেশ্বরীর চরাঞ্চলে চিনা চাষ ,বিলুপ্তপ্রায় এ ফসল আশা জাগিয়েছে কৃষকদের

admin
মে ২২, ২০২১ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

নাগেশ্বরীর চরাঞ্চলে চিনা চাষ ,বিলুপ্তপ্রায় এ ফসল আশা জাগিয়েছে কৃষকদের

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার এবং গঙ্গাধর নদীর চরাঞ্চলে চাষ হচ্ছে চিনা। বিলুপ্তপ্রায় এই ফসলটি নুতুন করে আশা জাগিয়েছে চরাঞ্চলের কৃষকদের। এক সময়ের কদরহীন ফসলটির বর্তমানে কদর বেড়েছে।

শিশু খাদ্য তৈরীতে চিনার ব্যাপক চাহিদা থাকায় চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছে এই ফসল চাষে। কম খরচে চাষ যোগ্য এই ফসল বাজারে চরামূল্যে বিক্রি হয়ে থাকে। অনেক সময় অগ্রিম বিক্রি হয়ে থাকে। ফলে বাজারজাত করনে কোন ঝুঁকি নেই কৃষকদের। শহর থেকে পাইকার এসে বাড়ি থেকে কিনে নিয়ে যায় চিনা। মণ প্রতি চিনা বিক্রি হয় ৫ থেকে ৬ হাজার টাকা।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে এবার উপজেলার নারায়নপুর ইউনিয়নের ঢাকডহর, চৌদ্দকুড়ি, বেরুবাড়ি ইউনিয়নের চর বেরুবাড়ি, বল্লভের খাষ ইউনিয়নের মাদারগঞ্জ, কালিগঞ্জ ইউনিয়নের কুমদপুর, কচাকাটা ইউনিয়নের তরিহাটসহ কয়েকটি চরাঞ্চলে ১৬ হেক্টর জমিতে চিনা চাষ হয়েছে।

তরিরহাটের কৃষক আবু বক্কর জানান, এবার তিনি চার বিঘা জমিতে চিনা চাষ করেছেন। ফলন ভালো হয়েছে। বিঘা প্রতি চার থেকে পাচ মণ চিনা পাবেন তিনি। বর্তমান বাজার দরে মণ প্রতি ৫ হাজার টাকা বিক্রি করতে পারবেন তিনি। তিনি আরো জানান, চিনা চাষে বিঘা প্রতি ৪ থেকে ৫ হাজার টাকা ব্যায় হয়েছে তার।

নারায়ন পুর ইউনিয়নে ঢাকডহর চরের কৃষক মোতালেব জানান, এবার চিনার আবাদ ভালো হয়েছে আগাম বন্যার আশংকা না থাকায় ভালোভাবে আবাদ ঘরে তুলতে পারবেন তিনি। এবার তিনগুন লাভের প্রত্যাশা করছেন তিনি।

চিনা কাউন চাষীরা জানান, একসময় চিনা চালের বিকল্প হিসেবে গরিব লোকেরা ভাত রান্না করে খেত এখন শিশু খাদ্যে অন্যতম উপাদান এবং বড়লোকের শখের পায়েশ হিসেবে কদর বেড়েছে। ফলে পুনরায় চাষ হচ্ছে এবং কৃষকরাও লাভবান হচ্ছে।

নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, এবার উপজেলায় চিনার ফলন ভালো হয়েছে। হেক্টর প্রতি গড় উৎপাদন ১দশমিক ২ মেট্রিক টণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফসল চাষে কৃষকরা লাভবান হচ্ছে। আমরা চরাঞ্চলে চিনা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছি।

স/এষ্