“বদলগাছীতে দলছুট হনুমানকে দেখতে দলবেঁধে মানুষের ভিড়’
খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতেএকটি হনুমান দল ছুট হয়ে লোকালয়ে চলে এসেছে। এ হনুমানটিকে দেখতে শিশু-কিশোর, নারীসহ শত শত উৎসুক জনতা ভীড় করছে।
স্থানীয় সূত্রে জানা যায় মঙলবার সকালে ,উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ের হলুূদ বিহার গ্রামে হনুমানটি দল ছুট হয়ে লোকালয়ে চলে আসে।
মঙ্গলবার সকালে প্রথমে স্থানীয় লোকজন হনুমানটিকে উপজেলার দ্বীপগঞ্জ বাজারের ঐতিহাসিক হলুদবিহারের উত্তর পাশে এনার বাড়ির সামনে গাছের মগডালে দেখতে পায়।
পরে হুনুৃমানটি হলুূদ বিহার দ্বীপের দক্ষিন দিকে আচাব আলীর বাড়ির পাশে একটি গাছের ডালে অবস্থান নেয় । হনুমানটি কখনো মাটিতে নামিয়ে আসে আবার কখনো লাফিয়ে লাফিয়ে চলতে থাকে বিভিন্ন গাছের ডালে ডালে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভীড় জমায়।
উপজেলার হলুূদ বিহার গ্রামের চায়ের দোকানদার ফিরোজ হোসেন বলেন, দলছুট হয়ে লোকালয়ে আসা হনুমানটি হঠাৎ আমরা বাজারের পাশে দেখতে পাই। হুনুমানটি এক গাছ আর এক গাছে ছেটাছুটি করছে।
আমরা তাকে বিরক্ত না করে খাবার দিচ্ছি। হলুদবিহার গ্রামের শাহিনুর ইসলাম জানান, হনুমানটি বন থেকে লোকালয়ে এসেছে তাকে ঘিরে উৎসুক জনতা ভিড় করছে। হলুদ বিহার দিঘির পাড় এলাকায় হনুমানটি অবস্থান শেষে সন্ধার সময় কোলার দিকে ছুটে চলে গিয়েছে।
বর্তমান বন্য হনুমানটি উপজেলার কোলা ইউনিয়নের কোলাতে অবস্থান করছে। হনুমানটিকে দেখতে বুধবার কোলা এলাকায় বিভিন্ন যায়গার মানুষ ভিড় করছে।
হনুমানটিকে যথাযথ ভাবে সংরক্ষনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোড় দাবি জানান এলাকাবাসী।
এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন বলেন, সংবাদটি এই প্রথম আমি শুনলাম। হনুমানটি কোথা থেকে এসেছে এর গতিবিধি পর্যবেক্ষণ করে তাকে যথাযথ ভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হবে।
স/এষ্

