ঢাকামঙ্গলবার , ১৮ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আ’লীগ নেতা তারা মিয়ার সাথে প্রাথমিক শিক্ষক সমিতির শুভেচ্ছা বিনিময়

abu naser
মে ১৮, ২০২১ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সালথায় আ’লীগ নেতা তারা মিয়ার সাথে প্রাথমিক শিক্ষক সমিতির শুভেচ্ছা বিনিময়

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় প্রবীন আওয়ামী লীগ নেতা ও অবিভক্ত নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইমামুল হোসেন তারা মিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকালে উপজেলার সিংহপ্রতাপ গ্রামে তারা মিয়ার নিজ বাড়িতে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কাওছার তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, শিক্ষক নেতা সঞ্জয় কর, বাবু অনন্ত কুমার বিশ্বাস, এস্কেন্দার আলী, সাহেবুল ইসলাম, আইয়ুব আলী, গোলাম মোস্তফা সহ আরো অনেকে।

শুভেচ্ছা বিনিময়কালে ইমামুল হোসেন তারা মিয়া বলেন, একটি হত্যা মামলায় ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানো হয়েছিলো। দীর্ঘ নয় বছর কারাভোগের পর আমি মুক্তি পেয়েছি। আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন আমার প্রাণপ্রিয় নেত্রী মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর নির্দেশে সবাইকে নিয়ে আওয়ামী লীগের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ।