ঢাকারবিবার , ১৬ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার বিপ্লবের ঈদ উপহার প্রদান

admin
মে ১৬, ২০২১ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার বিপ্লবের ঈদ উপহার প্রদান

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাশার বিপ্লব করোনা প্রাদুর্ভাবের কারণে কর্মহীন পাঁচশতাধিৃক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে কাপড় বিতরণ করেন।

তরুণ ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল বাশার বিপ্লবের গুনবহাস্থ বাসভবনে রবিবার (১৬ মে ) বেলা ১১টায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য ও আ’লীগ নেতা আকমল হোসেন মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক মো. শাহাদাত হোসেন, বিআরডিবির সাবেক কর্মকর্তা আব্দুল কুদ্দুস মোল্যা, দেলোয়ার হোসেন দিলু, কামাল হোসেন, ফারুক হোসেন জয়, শাহ মো. জাকারিয়া, আবু জাফর, হোসাইন, আশিকুর রহমান আশিক, আলতাফ হোসেন (কামারগ্রাম), আব্দুর রাসেল (মুক্তারপুর), আব্দুর রহিম, হারুন শেখ, সাধন সরকার প্রমুখ। হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার বিপ্লব বলেন, ‘অসহায় নিপীড়িত মানুষের সেবা করার জন্য এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই।

গুনবহা ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছি। ইতোপূর্বে করোনা প্রাদুর্ভাবের কারণে অসংখ্য কর্মহীন পরিবারকে সাহায্য করেছি এবং বর্তমানেও সে ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আপনারা আমার পাশে থাকলে আমি গুনবহা ইউনিয়নের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারবো।

স/এষ্