জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় আট শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের (কৃষক) মাঝে বিনামূলে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১০ এপ্রিল সোমবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম এর সভাপতিত্বে স্থানীয় অডিটরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আ.লীগের আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করেন। এ সময়ে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশীদ ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন।
স/ এষ্

