সালথায় হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হলেন আ.লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া
আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: দীর্ঘ ৮বছর ৫মাস কারাভোগের পর মুক্তি পেয়ে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন ফরিদপুরের অবিভক্ত নগরকান্দা-সালথা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া।
আজ বুধবার সকাল ১০টায় ঢাকা কাশেমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী ও সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার।
এদিকে তার মুক্তির খবরে সালথা উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়াও বিকালে ফরিদপুর এসে পৌঁছালে সালথা-নগরকান্দার আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী রাজবাড়ি রাস্তার মোড় থেকে ফুলের শুভেচ্ছা জানিয়ে গাড়ি বহর করে এলাকায় নিয়ে আসেন। এসময় রাস্তার দুই পাশে হাজার হাজার নারী-পুরুষ দাড়িয়ে তারা মিয়াকে শুভেচ্ছা জানান। আবার অনেকেই আনন্দে কাঁদতে থাকেন।
উল্লেখ্য,ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মলয় বোসকে (৪৫) ২০১২ সালের ৭ ফেরুয়ারী কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যা মামলায় সাবেক গট্টি ইউপি চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়াকে আসামী করা হয়।
স/এষ্

