বগুড়ায় ফলসহ আমগাছ কেটে দিয়েছে ভূমিদস্যুরা, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় ভান্ডারা গ্রামে ২৫ টি ফলসহ আম গাছ কেটে নিয়েছে ভূমিদস্যু সন্ত্রাসী লিটন বাহিনী।
ভুক্তোভোগী সাংবাদিক ও মানবধিকারকর্মী অনন্যা হীরা জানান, সন্ত্রাসী লিটন বাহিনী আদালতের নিষেধাজ্ঞা জারির পরেও গত ৩০ এপ্রিল শুক্রবার ভোরে আমার জমিতে বে-আইনী অনুপ্রবেশ করে বিভিন্ন জাতের কলমকাটা ২৫ টি আম গাছ কেটে গোড়াসহ তুলে নিয়ে যায়।
তিনি আরো জানান এর আগেও সন্ত্রাসীরা কিছুদিন আগে সুপারী, লেবু, নারকেল ও একটি ফলন্ত কাঁঠাল গাছ কেটে নিয়ে যায়। এবিষয়ে তখনও আমি গাবতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছিলাম। সন্ত্রাসী লিটন বাহিনী দীর্ঘ এক বছর যাবত আমার নিজস্ব সম্পত্তির দক্ষিণ পাস থেকে দেড় শতাংশ জমি কেড়ে নিয়ে অবৈধ ভাবে রাস্তা তৈরি করার নাম করে দখল করার চেষ্টা চালাচ্ছে।
লিটন বাহিনী ইউপি চেয়ারম্যানের ক্ষমতার দাপট দেখিয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে দফায় দফায় আমার উপর হামলা চালায়, এতে আমার অপূরণীয় ক্ষতি হওয়াতে আমি আমার সম্পত্তি রক্ষা করার জন্য জেলা বগুড়ার গাবতলী থানা সহকারি জজ আদালতে মামলা করি। মামলা নং- ৫০/২০২০।
তথ্য-উপাত্ত যাচাই করে আমার নালিশি সম্পতিতে লিটন গণের বিরুদ্ধে অনুপ্রবেশ বে-আইনি হস্তক্ষেপের উপর ০৩/১২/২০২০ ইং তারিখ আদালত এক নিষেধাজ্ঞা জারী করেন। লিটন বাহিনী সেই আইন অমান্য করে বে-আইনি কর্মকান্ড করে বেড়ানোর মূল কারণ আব্দুল মতিন মিঠুন বলেই আমার বিশ্বাস। তিনি ক্ষমতার দাপটে টাকার বিনিময়ে এদেরকে দিয়ে এসব অপকর্ম করাছেন।
গাছ কাটা ব্যাপারে এলাকাবাসীর কাছে জানতে চাইলে নাম প্রকাশ না করার সত্ত্বে একজন বলেন, দেখছি গাছ কেটে গোড়াসহ তুলে নিয়ে গেছে পাতা পর্যন্ত ঝাড়ু দিয়ে নিয়ে গেছে। গাছ কাটার বিষয়টি গাবতলী জোন সার্কেল অফিসার সাবিনা ইয়াছমিনকে জানানো হলে তিনি গাবতলী থানায় লিখিত অভিযোগ দিতে বলেছেন।
আমি গত ০১/০৪/২০২১ ইং তারিখ গাবতলী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। জি,ডি,নং২৪।
স/এষ্

