টঙ্গীতে শিক্ষকদের মাঝে ঈদের উপহার নিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শাহজাহান শোভন, টঙ্গী থেকে : টঙ্গীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি গতকাল সোমবার বিকালে সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ মাঠে কিন্ডারগার্টেন শিক্ষকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।
গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের ব্যানারে এসময় ৭ শতাধিক শিক্ষকের মাঝে ঈদ উপহার হিসেবে খদ্যসামগ্রী বিতরণ করা হয়।
গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী, সহ-সভাপতি হাজী মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন হাওলাদার, মজিবুর রহমান মাষ্টার, সরকার নজরুল ইসলাম বিপ্লব, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, ছাত্রলীগ নেতা কাজী মঞ্জু প্রমূখ ।
স/এষ্

