ঢাকাসোমবার , ১০ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মাত্র চারটি জিনিস, ফিরিয়ে দেবে হারানো চুল

admin
এপ্রিল ১০, ২০১৭ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

মানুষের সৌন্দর্য ধরে রাখে মাথার চুল। তাই ‍চুল পরা শুরু করলেই আতঙ্কিত হন সবাই। চুল পরা বন্ধ কিংবা চুলের সৌন্দর্য রক্ষায় মানুষ কত কী-ই না করেন। তবুও চুল ঝরে, টাক পরে। চুল ঝরা শুরু করেছে! কোনো চিন্তা নেই। মাত্র চারটি জিনিস চুল পরা বন্ধ করতে পারে। ফিরিয়ে দিতে পারে হারানো চুল।

চুল পরতে পরতে অনেকের মাথায় টাক পরে গেছে। তাই টাক ঢাকতে তারা কসমেটিক সার্জারি করেন। নতুন চুল গজানোর জন্য ব্যয়বহুল এ সার্জারি করার ক্ষমতা অনেকেরই নেই। আর্থিক স্বচ্ছলতা এখানে প্রধান বাধা। তাই মানুষ বিকল্প খোঁজেন। অনেক সময় প্রাকৃতিক কৌশল ভালো কাজ দেয়। মাথায় চুলও গজায়।

লাইফস্টাইল ম্যাগাজিন ‘ডে বাই ডে থ্রি সিক্সটি ফাইভ’ চুল গজানোর এমন একটি মিশ্রণের কথা বলেছে। এ মিশ্রণ ব্যবহারে ম্যাজিকের মতো মাথায় গজাবে ঘন কালো নতুন চুল।

মিশ্রণ তৈরিতে লাগবে মাত্র চারটি জিনিস—

১. ২০০ গ্রাম তিসি তেল।
২. ৪টি পাতি লেবু।
৩. ১ কেজি মধু।
৪. ৩টি রসুনের কোয়া।

প্রথমে রসুন ও পাতি লেবু ছোট ছোট টুকরো করে একসঙ্গে বেটে নিন। এটি ব্লেন্ডারেও করা যাবে। এরপর তিসির তেল ও মধু তার সঙ্গে মিশিয়ে দিন। এবার মিশ্রণটি একটি পাত্রে ভরে ফ্রিজে রাখুন। তৈরি হয়ে গেল ম্যাজিক মিশ্রণ।

এক চা-চামচ করে দিনে তিনবার খান মিশ্রণটি। খাওয়ার ৩০ মিনিট আগে ফ্রিজ থেকে বের করুন। স্বাভাবিক তাপমাত্রায় রাখুন। খাওয়ার পর পাত্রটিকে আবারও ফ্রিজে রাখুন।

মিশ্রণের উপকারিতা পেতে লাগবে দুই সপ্তাহ। এরমধ্যেই টাকে চুল গজানো শুরু করবে। এ মিশ্রণ স্বাস্থ্যের সামগ্রিক উন্নতিও ঘটাবে। বাড়াবে চোখের দৃষ্টিশক্তি। বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা।

স/ এষ্