মানিকগঞ্জে স্বাস্থ্য মন্ত্রীর পক্ষ হতে আটিগ্রাম ইউনিয়নে ঈদ সামগ্রী বিতরন
কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর পক্ষ হতে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছে আটিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ।
বুধবার (১২-০৫-২০২১ইং) সকালে আটিগ্রাম ইউনিয়ন পরিষদে ১০০ জন পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরন করে।
এ সময় উপস্থিত ছিলেন আটিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূর-এ আলম সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ লুৎফুর রহমান দেওয়ান, সহ-সভাপতি নূর উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক এস,এম, দুলাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলি হোসেন, সহ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স/এষ্

