ঢাকাবুধবার , ১২ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভালবাসার উপহার ও প্রণোদনায় উত্তরার সাংস্কৃতিককর্মীদের পাশে গীতাঞ্জলি

admin
মে ১২, ২০২১ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

ভালবাসার উপহার ও প্রণোদনায় উত্তরার সাংস্কৃতিককর্মীদের পাশে গীতাঞ্জলি

রাহুল রাজ : বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ঢাকার উত্তরায় অবস্থিত নৃত্য, সংগীত, আবৃত্তী বা বাদ্যযন্ত্রী, সাংস্কৃতিক যেকোন বিভাগের কর্মহীন পড়া সংস্কৃতিকর্মীদের পাশে নিজেকে উজাড় করে দাঁড়িয়েছেন মাহবুব আমিন মিঠু।

২০২০ এর দুই ঈদ থেকে শুরু করে এবছরের ঈদ পর্যন্ত মোট ২৬ বার সংস্কৃতিকর্মীদের ধারাবাহিকভাবে “ভালবাসার উপহার ও প্রণোদনা” দিয়ে যাচ্ছেন উত্তরার সকল শিল্পীদের বিপদের বন্ধু হিসাবে পরিচিত মাহবুব আমিন মিঠু।

নিজের সাংস্কৃতিক প্রতিষ্ঠান গীতাঞ্জলি ললিতকলা একাডেমির মাধ্যমে এ পর্যন্ত ৩ শতাধিক সংস্কৃতিকর্মীদের মধ্যে খাদ্য, অর্থ ও করোনা প্রতিরোধ উপকরণ দিয়েছেন। মাহবুব আমিন মিঠু জানান, আমি নিজে একজন সংস্কৃতিকর্মী।

এই মহামারির সময়ে শিল্পীরা যেন কষ্টে না থাকে তার জন্য আমার সংগঠনের পক্ষ থেকে এই প্রচেষ্ঠা। শুধু উত্তরারকর্মীরা না, গীতাঞ্জলির পক্ষ থেকে রামপুরা, মতিঝিল, গাজীপুর ও ঢাকার বিভিন্ন স্থানের সংস্কৃতিকর্মীদের পাশে দাঁড়াবার অপ্রাণ চেষ্টা করেছি। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করবো।

তিনি আরো জানান, সাংস্কৃতিক শিক্ষা শুধুমাত্র একাডেমিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি পারফরমিং আর্ট। শিক্ষার্থীরা একাডেমি থেকে যে শিক্ষা গ্রহণ করল, তা প্রয়োগের জন্য অবশ্যই একটি প্ল্যাটফর্ম লাগবে, যা কিনা তাদেরকে দর্শক-শ্রোতার কাছাকাছি নিয়ে যাবে।

এর জন্য আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া আর্থিকভাবে অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়াতে সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি।

স/এষ্