ঢাকামঙ্গলবার , ১১ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জের আটিগ্রাম ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান

admin
মে ১১, ২০২১ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের আটিগ্রাম ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান

কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে দুস্থ-অসহায়দের মাঝে প্রধান মন্ত্রীর মানবিক সহায়তা নগদ ৪৫০ টাকা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ মে) আটিগ্রাম ইউনিয়নের ১৬৬১টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

আটিগ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এই নগদ অর্থ বিতরণ করেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, এসম উপস্থিত ছিলেন আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর-এ আলম সরকার, ট্যাগ কর্মকর্তা মোঃ ফরমান আলী, ওয়ার্ড সদস্য, ইউ,ডি,সি আনোয়ার হোসেন রানা ও স্থানীয় ব্যক্তিবর্গ।

মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ ৪৫০ টাকা করে ১৬৬১জন লোককে প্রদান করা হয়, সহায়তা পেয়ে সুবিধাভোগী পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

স/এষ্