ঢাকাসোমবার , ১০ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

যারা দেশ বেচে দেয়ার কথা বলেন তারা অর্বাচীন

admin
এপ্রিল ১০, ২০১৭ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশে ভারতের বিনিয়োগ করার সুযোগ রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করি।

ভারতীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘আপনারা অনেক ধনী ব্যবসায়ী। বিদেশিদের জন্য আমরা ১০০ ইপিজেড তৈরি করছি। আপনারা আসুন, আমরা আপনাদের বিনিয়োগ সফল করতে সবরকম ব্যবস্থা নেব।’

ভারত সফরের শেষ দিন সোমবার নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী ভারত সফরকে কেন্দ্র করে বিএনপির দেশ বেচে দেওয়ার অভিযোগ সম্পর্কে বলেন, এখানে আসার আগে কত কথাই শুনলাম। দেশ বেচে দেয়ার কথা শুনলাম। যারা দেশ বেচে দেওয়ার কথা বলেন তারা অর্বাচীন অথবা তারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কথা বলেন।

বন্ধুত্বের নীতি আস্থা রেখে বঙ্গবন্ধু কন্যা বলেন, জাতির পিতা বলে গেছেন, কারও সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। কারও সঙ্গে বন্ধুত্ব করে যা সমাধান করা যায়, তা ঝগড়া করে সম্ভব নয়।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশীর সঙ্গে সমস্যা থাকবে। আলোচনার মাধ্যমে তা দূর করতে হবে। ঝগড়াঝাঁটি করে নয়। এখন আপনারাই ঠিক করুন। দেশ বেচে দিলাম নাকি নিয়ে ফিরলাম তা আপনারাই বলবেন।

বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, যারাই এখানে আসতে চেয়েছেন তাদের কাউকে আমি নিষেধ করিনি। এখন আপনারা ভালো পার্টনার খুঁজে নিন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দুই দেশের (বাংলাদেশ-ভারত) সম্পর্ক নষ্ট হওয়ার না। আমাদের লক্ষ্য সবার সঙ্গে বন্ধুত্ব। কারও সঙ্গে বৈরিতা নয়।

সম্মেলনে ভারতের তিনটি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা অংশ নেন।

স/ এষ্