ঢাকারবিবার , ৯ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় বিশ্ব মা দিবসে আলোচনা সভা ও শিশু খাদ্য বিতরণ

abu naser
মে ৯, ২০২১ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথায় বিশ্ব মা দিবসে আলোচনা সভা ও শিশু খাদ্য বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা, এই শ্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য বিধি মেনে ফরিদপুরের সালথায় বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিশু খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৯ই মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও শিশু খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিস।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তেলায়েত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি প্রমূখ। অনুষ্ঠান টি সঞ্চলনা করেন সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

আলোচনা সভা শেষে উপজেলার আট ইউনিয়নের ২০০ জন মায়ের মাঝে পর্যায়ক্রমে শিশু খাদ্য বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ছিল সেমাই, দুধ, চিনি, পোলার চাউল, তেল, সুজি, নুডুলস।