ঢাকাশনিবার , ৮ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সৈয়দা সাজেদা চৌধুরীর জন্মদিনে সালথায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

abu naser
মে ৮, ২০২১ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

সৈয়দা সাজেদা চৌধুরীর জন্মদিন উপলক্ষে সালথায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা:
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী, আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা, ফরিদপুর-২, আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর ৮৬তম জন্মদিন আজ ৮মে শনিবার।
বর্ষিয়ান এই রাজনীতিবিদ এর শুভ জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ফরিদপুরের সালথায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার।
শনিবার গট্টি গ্রামে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে এ ইফতার ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল  হাসান জুয়েল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাকি বিল্লাহ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।