আজিজুলের প্রতিবাদ
ময়মনসিংহ ব্যুরো-ময়মনসিংহের গৌরীপুর উপজেলার স্থানীয় অবসরপ্রাপ্ত বৃদ্ধ শিক্ষক হাবিবুর রহমান (৬৬) ওপর মর্মান্তিক সন্ত্রাসী হামলার মামলায় গ্রেপ্তার হওয়া চরাকোনা গ্রামের আজিজুল হকসহ (৪০) কয়েক জনকে জড়িয়ে সম্প্রতি বেশ কয়েকটি অনলাইনে “গৌরীপুরে ত্রাস আজিজুল গ্রেপ্তার হওয়ায় জনমনে স্বস্থি” শিরোনামে একটি সংবাদ প্রকাশীত হয়।
আজিজুল জমিনে আসার পর প্রকাশীত সংবাদটি তার দৃষ্টিগোচর হলে তিনি একটি ব্যতিক্রমী প্রতিবাদ জানান।
তিনি জানান, পূর্ব বিরোধের জের ধরে মামলা পাল্টা মামলা, হামলা পাল্টা হামলা ঘটনা দীর্ঘ দিন ধরে ঘটে আসছে। তারি জের ধরে হামলার ঘটনা ঘটেছে এটা সত্যি। আর তার কারনে আমিসহ আরো অনেককেই আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আমি গ্রেফতার হয়েছি আদালত আমাকে জামিন দিয়েছে।
কিন্তুু প্রতিপক্ষ মিথ্যা বানুয়াট তথ্য ও প্রমান সর্বরাহের আশ্রয় নিয়ে যে সংবাদটি প্রকাশ করিয়েছে তাতে উল্লেখ আমার উপর দায়ের করা মামলা তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ, এলাকায় রাম রাজত্ব কায়েম করা, অত্যাচার ও নির্যাতনে গ্রামের মানুষ অতিষ্ঠ, কেউ ভয়ে তাদের অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে মুখ খুলতে চান না, জুয়া এবং মাদকের আসরে নেতৃত্ব, মাদক সেবনের পাশাপাশি বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা, লিটন মিয়া জানান তাদের ১০ শতক জমি জোরপূর্বক দখল রেখেছে আজিজুল বাহিনীর লোকজন, সরকারি খাস জমি দখল করে তাতে পুকুর খনন, আবদুর রাজ্জাক জানান, তিনি নিজ জমি অন্যত্র বিক্রি করতে চাইলে আজিজুল বাহিনীর সদস্য শওকত চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে মেরে ফেলার হুমকি দেয়া।
আজিজুল হকের নেতৃত্বে এলাকায় সম্প্রতি গড়ে ওঠেছে একটি কিশোর গ্যাং। এ গ্যাংয়ের সদস্য সংখ্যা ৫০ জনের মত। চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক সেবন, মাদক ব্যবসা, জুয়া, সংঘর্ষ, জমি দখল, অন্যের গাছ কেটে নেয়া এসব বিভিন্ন অপরাধে জড়াচ্ছে কিশোর গ্যাংয়ের এ সকল সদস্যরা।
প্রকাশিত এই সংবাদটি মিথ্যা, অসত্য, বানোয়াট ও মনগড়া যা আমাকে সমাজের চোখে হেয় পতিন্নি করার হীন চক্রান্ত। উপরোল্লেখিত অভিযোগ হামলার ঘটনা ছাড়া আর কোন ঘটনার সাথে আমি জড়িত না আজিজুল বাহনী নামে কোন বাহিনী নেই। আর এ এলাকায় কোন কিশোর গ্যাং নেই, নেই কোন মাদক বিক্রেতা।
আমার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়টি নিয়ে গত মঙ্গলবার বিকালে এলাকার গন্যমান্য ব্যক্তিগনের সমন্বয়ে একটি মত বিনিময় হয়। উক্ত মত বিনিময় অভিযোগকারী লিটন বলেন আমি ২১ শতাংশ জমি বিক্রি করেছি, তার উপরেই পুকুর খনন করা হয়েছে। আমাদের কোন জমি আজিজুল দখল করে রাখেনি বা আজিজুল বাহিনী নামে কোন বাহিনী এলাকাতে আছে তাও আমার জানা নেই।
অভিযোগকারী আব্দুর রাজ্জাক ও তার বড় ভাই আব্দুর জব্বার বলেন শওকত কারো কাছে চাদা দাবী করেছে এমন কথা আজো শুনিনি। এই বিষয়টা পুরোপুরি ভিত্তিহীন বানোয়াট, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আজিজুল ষড়যন্ত্রকারীদের বিরোদ্ধে প্রশাসনের সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থার দাবী জানান।
স/বি

