ঢাকাসোমবার , ১০ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরে ইলেকট্রনিক্স দোকানে আগুন, লক্ষাধিক টাকার ক্ষতি

admin
এপ্রিল ১০, ২০১৭ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর নিউ মার্কেটে বিদ্যূৎ শর্ট সার্কিটের কারণে সোহানা ইলেট্রনিক্স নামক দোকানে আগুনে পুড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। রবিবার রাত ২টার দিকে ফরিদপুর নিউ মার্কেটের ময়রা পট্টি প্রথম গেট মদীনা ম্যানশন মার্কেটস্থ সোহানা ইলেট্রনিক্স এর দোকানে আগুন লাগে।

খবর পেয়ে রাতেই দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে। জানা যায়, প্রায় ১২ লক্ষ টাকার ইলেট্রনিক্স সামগ্রী মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এদিকে দোকানের মালিক মোঃ শাহিন চৌধরী জানান, “মার্কেটের দারোয়ান কাছ থেকে খবর পাওয়ার পর যখন আমি দোকানে এসে দেখি দোকানের সব কিছু পুড়ে গেছে। এন্ডডুয়েট মোবাইল সেট, মাইক সেট, ফ্যান, পেশার কুকার, রাইস কুকার, ইলেট্রনিক সামগ্রী আমি বিক্রয় করতাম। আগুনের কারনে আমার সব শেষ হয়ে গেছে।” এমন অবস্থায় আমি কি করবো কার কাছে যাবো কিছূ বুঝে উঠতে পারছি না। এ ব্যাপারে কোতয়ালী থানাকে অবগত করা হয়েছে।

স/ এষ্