ঢাকাবুধবার , ৫ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে ৫ মাদক ব্যবসায়ী ও সেবনকারীর কারাদণ্ড

চমক নিউজ, ময়মানসিংহ
মে ৫, ২০২১ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে ৫ মাদক ব্যবসায়ী ও সেবনকারীর কারাদণ্ড

গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ৫ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে হেরোইন, গাঁজাসহ বুধবার (৫মে) ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ‘খ’ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সূর এর নেতৃত্বে গৌরীপুর পৌরসভার ইসলামাবাদের মৃত মতি মিয়ার ছেলে মোঃ রুবেল (২৩) কে ১ বছর ৬ মাস জেল ও ২ হাজার টাকা জরিমানা, সরকারপাড়ার মৃত নেকবর আলীর ছেলে মোঃ রূপচাঁন (৪০) কে ৩ মাস জেল ও ৫শ টাকা জরিমানা, ঘোষপাড়ার মৃত কিতাব আলীর ছেলে মোঃ অলি উল্লাহ (৪০) কে ৬ মাস জেল ও ৫শ টাকা জরিমানা, কালীপুর বাগান বাড়ীর মৃত আতিয়র রহমানের ছেলে একেএম হানিফুজ্জামান আজাদ (৪২) কে  ৬ মাস জেল ও ১ হাজার টাকা অর্থদণ্ড ও নয়াপাড়া মহল্লার মোঃ আজিবুল এর ছেলে মোঃ মানিক মিয়া (৩৫) কে ১ বছর ৩ মাস কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

স/বি