আটিগ্রাম ও কৃষ্ণপুর ইউনিয়নে প্রধান মন্ত্রীর মানবিক সহায়তা প্রদান
কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ও কৃষ্ণপুর ইউনিয়নে দুস্থ-অসহায়দের মাঝে প্রধান মন্ত্রীর মানবিক সহায়তা নগদ ৫০০ শত টাকা ৫০০টি পরিবারকে প্রদান করা হয়েছে।
০৩ মে সোমবার ০২ টি ইউনিয়নের ৫০০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা দেওয়া হয়েছে।
আটিগ্রাম ও কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এই নগদ অর্থ বিতরণ করেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, এসম উপস্থিত ছিলেন আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর-এ আলম সরকার, ট্যাগ কর্মকর্তা মোঃ ফরমান আলী, ওয়ার্ড সদস্য, ইউ,ডি,সি আনোয়ার হোসেন রানা ও স্থানীয় ব্যক্তিবর্গ।
এবং কৃষ্ণপুর ইউনিয়নে সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ট্যাগ কর্মকর্তা মোঃ ফরমান আলী, ওয়ার্ড সদস্য বৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।
মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা নগদ ৫০০ টাকা করে ৫০০ জন লোককে প্রদান করা হয়, সহায়তা পেয়ে সুবিধাভোগী পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স/এষ্

