ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত-১
ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় রাস্তাপারাপারের সময় অজ্ঞাত পিকাআপ চাপায় লক্ষী রাণী (৪০) নামের এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, ০২ মে রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার হাজির বাজার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। ভালুকা হাইওয়ে পুলিশের ইনর্চাজ মশিউর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহের মহাসড়কের ভালুকা উপজেলার হাজির বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় উপজেলার মল্লিকবাড়ী গাদুমিয়া এলাকার স্বদেশের স্ত্রী লক্ষী রাণীকে ময়মনসিংহগামী অজ্ঞাত একটি পিকআপ তাকে চাপাদিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
স/বি

