ঢাকাসোমবার , ৩ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় তিন বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

abu naser
মে ৩, ২০২১ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সালথায় তিন বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় একই দিনে তিন বীর মুক্তিযোদ্ধা ইত্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি..রাজিউন।

এরমধ্যে বার্ধক্যজনিত কারণে উপজেলার ভাওয়াল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান (৭১) সোমবার ভোর রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। সকাল ১১ টায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন উপজেলা প্রশাসন। পরে মরহুমের জানাযা শেষে শিহিপুর গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

অন্যদিকে উপজেলার আটঘর ইউনিয়নের কাকিলাখোলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মাতুব্বার (৭৫) ইন্তেকাল করেছেন। রবিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোমবার দুপুর ২টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে মরহুমের জানাযা শেষে মরহুমের লাশ কাকিলাখোলা-বোয়ালিয়া কবরস্থানে দাফন করা হয়।

এদিকে আজ সোমবার বিকালে উপজেলার রসুলপুরের রাহুতপাড়া এলাকার নুরুল হক নামের অপর বীর মুক্তিযোদ্ধা চলে যান না ফেরার দেশে।

বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুতে মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উক্ত গার্ড অফ অনার প্রদানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বার প্রমূখ।