ঢাকারবিবার , ২ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ভালুকায় বনপ্রহরীকে মারধর আহত-৩,থানায় মামলা

চমক নিউজ, ময়মানসিংহ
মে ২, ২০২১ ৩:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ভালুকায় বনপ্রহরীকে মারধর আহত-৩,থানায় মামলা

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা হাজীর বাজার বিট অফিসে কর্মরত দুইজন বন প্রহরী বাউন্ডারী কাজে বাঁধা দিলে তাদেরকে আটকে রেখে বেদম মারপিট করে মারাত্মক আহত করেছে উপজেলার আখালিয়া গ্রামের আ: আউয়াল মিয়ার ছেলে বাদল ও বাবুল মিয়া।

পরে বিষয়টি টের পেয়ে হবিরবাড়ী রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেজ হোসেন ঘটনাস্থলে এসে বনপ্রহরী রুবেল ও নকুলকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় বনবিভাগ বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। অপর পক্ষের বাবুল নামের আরও একজন স্থানীয় আহত হয়েছে বলে জানা গেছে ।

স্থানীয় সূত্রে জানা যায়,ঘটনার সময় শনিবার সকালে উপজেলার হাজীর বাজার বিট অফিসে কর্মরত বনপ্রহরী রুবেল মিয়া ও নকুল বনের জমিতে বাউন্ডারী নির্মাণ হচ্ছে এমন সংবাদ পেয়ে মল্লিকবাড়ী ইউনিয়নের আখালীয়া গ্রামে গেলে একই এলাকার আ: আউয়ালের ছেলে বাদল ও বাবুলের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে।

এ সময় বনপ্রহরী দুই জনকে মারধর করে মারাত্মক আহত করে। খবর পেয়ে হবিরবাড়ী রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন ও ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন এবং আহতদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় বনবিভাগ বাদী হয়ে ভালুকা মডেলৃ থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানা গেছে।

স/বি