ঢাকাসোমবার , ১০ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৫ জামায়াত নেতাকর্মীসহ ৬৭ জন গ্রেফতার

admin
এপ্রিল ১০, ২০১৭ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ 
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৫ জামায়াত নেতাকর্মীসহ ৬৭ জন গ্রেফতার হয়েছে। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার ৬ টি উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, দেশব্যাপী নাশকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঝিনাইদহের সদর থেকে ২ জামায়াতসহ ২২ জন, শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুন্ডু থেকে ৬ জন, কালীগঞ্জ থেকে ১১ জন, কোটচাঁদপুর থেকে ৩ জামায়াতসহ ৯ জন ও মহেশপুর থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও জেলা গোয়েন্দা পুলিশের অভিযান গ্রেফতার হয় আরও ১ জন। এসময় উদ্ধার করা হয় বেশ কিছু মাদকদ্রব্য। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

স/ এষ্