আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি:
গত ৫এপ্রিল ফরিদপুরের সালথায় তান্ডবে ক্ষয়ক্ষতি পরিদর্শণ করেন ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার মোঃ মোখতার আহমেদ।
আজ বৃহস্পতিবার (২৯এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিসের ক্ষয়ক্ষতি পরিদর্শণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ তছলিমা আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি প্রমূখ।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল সন্ধ্যায় জনৈক এক আলেমকে আটকের গুজব ছড়িয়ে উপজেলা পরিষদ, ভূমি অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন, ইউএনওর বাসভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও থানায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।

