ঢাকাবৃহস্পতিবার , ২৯ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা রাকিবের নেতৃত্বে ধান কাটা কর্মসূচী

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ২৯, ২০২১ ৩:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা রাকিবের নেতৃত্বে ধান কাটা কর্মসূচী

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে সিংজানী গ্রামের দরিদ্র কৃষক চাঁন মিয়া শ্রমিক সংকটের কারনে তার জমির ধান কাটতে পারছিলেন না।

এদিকে সময়মত পাকা ধান কাটতে না পারায় ফসল বিনষ্টের শঙ্কায় দিন কাটছিল এই কৃষকের। এ অসহায়ত্বের খবর জানার পর বুধবার (২৮ এপ্রিল) উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে কৃষক চাঁন মিয়ার ৪০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়া হয়।

ধান কাটা কর্মসূচীতে অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক আল আমিন শেখ, ফারুক মিয়া, রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল মামুন, ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা পলাশ, শাহীন, চঞ্চল প্রমুখ।

রাকিবুল ইসলাম জানান, কেন্দ্রিয় ও জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দের দিক নির্দেশনায় গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে অসহায় কৃষকের ধান কাটা কর্মসূচী শুরু হয়েছে। এ ধান কাটা কর্মসূচী অব্যাহত থাকবে বলে তিনি জানান।

স/বি